
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়।
আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়।।
গুরুজী দিয়েছে বাক্য
আমার মনে-প্রাণে হয় না ঐক্য
ও রে তাইতে বুঝি মানব-জনম আমার বৃথা যায়।।
গুরুর সাথে লেনাদেনা
ও রে বিনা মূল্যে বেচাকেনা
লালন বলে, তাইতে বুঝি – গুরুর কাছে শিষ্য বান্দা রয়।।
————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪১
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
