ঘরের মধ্যে ঘর বেঁধেছেন

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

ঘরের মধ্যে ঘর বেঁধেছেন

মন মতো মনোহরা।।

ঘরের আট কুঠুরী নয় দরজা

আঠাম মোকাম চৌদ্দ পোয়া

দুই খুঁটিতে পাড়া সুসারা।।

ঘরের বায়ান্ন বাজার, তেপান্না গলি

ঐ বাজারে বেচাকেনা

করে মনচোরা।।

ঘরের মটকাতে আছে

নামটি তার অধরা।

ফকির লালন বলে, ঐ রূপে নিহার রাখে

অনুরাগী যারা।।

—

লালন ও তাঁর গান, পৃ. ৭৭;

হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৬

গানটির ছন্দ ও অন্ত্যমিলে ত্রুটি আছে। আভোগে চরণ বিন্যাস সুসমঞ্জস নয়। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ১১৮

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *