ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি

প্রণব রায়

1 min read September 17, 2026

ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে জাগি, মোর ভীরু তব আঁখি
যে আঁখিতে লাজ ছিল গো, সেথা প্রেমের ভাষা
প্রিয়া যে চাহে এ মধুরাতে পরাতে তোমায় মিলন রাখী
আধো জোছনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে
হৃদয় কহে আমি তোমারই, নীরব ভাষায় সাথীরে ডাকি, প্রিয়া যে চাহে
হয়তো এ নিশি সারা জীবনে, আসিবে না ফিরে কোনক্ষণে
ক্ষণিক মিলনে মিলিছে দু’জনে রাতজাগা দু’টি পাখী, প্রিয়া যে চাহে—

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – তালাত মামুদ

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *