ঘেরিয়া গগন মেঘ আসে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মেঘ রাগ – ত্রিতাল (দ্রুতগতি)

ঘেরিয়া গগন মেঘ আসে।

বিহ্বল ধরণি,

দশ দিশি কাঁপে তরাসে॥

বিদ্যুৎ ঝলকে

ঝামর অলকে

ঝমঝম ঝাঁঝর

বাজে ঘন আকাশে॥

শিখী নাচে হরষে

বারিধারা বরষে,

চাতক চাতকী

পাগল পিয়াসে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *