চম্পক-বরনি টলমল তরণি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

গৌড় সারং কাওয়ালি

চম্পক-বরনি টলমল তরণি

চলে শ্যামা তরুণী যৌবন-গরবি।

ডাকে দূর পারাবার ডাকে তারে বনপার,

লালসে ঝরে তার পায়ে রাঙা করবী॥

চলে বালা দুলে দুলে,

এলো-খোঁপা পড়ে খুলে,

চাহে ভ্রমর কুসুম ভুলে

তনুর তার সুরভি॥

নাচের ছন্দে দোদুল

টলে তার চরণ চটুল,

হরিণী চায় পথ-বেভুল,

মায়া-লোক-বিহারিণী রচি চলে ছায়াছবি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *