চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু

বলরাম দাস

1 min read September 17, 2026

চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু

ডাকিতে লাগিল উচ্চস্বরে |

শুনিয়া কাণুর বেণু ঊর্ধ্বমুখে ধায় ধেনু

পুচ্ছ ফেলি পিঠের উপরে ||

অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব

আসিয়া মিলিল নিজসুখে |

যে ধেনু যে বনে ছিল ফিরিয়া একত্র কৈল

চালাইল গোকুলের মুখে ||

শ্বেতকান্তি অনুপাম আগে ধায় বলরাম

আর শিশু চলে ডাহিন-বাম |

শ্রীদাম সুদাম পাছে ভাল শোভা করিয়াছে

তার মাঝে নবঘনশ্যাম ||

ঘন বাজে শিঙ্গা বেণু গগনে গোখুর রেণু

পথে চলে করি কত রঙ্গে |

যতেক রাখালগণ আবা আবা দিয়া ঘন

বলরামদাস চলু সঙ্গে ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *