
চিত্ত যায় জ্বলিয়া গো
গেল রোধে কি স্বপন দেখাইয়া
আমার প্রাণ রাই রাই বলিয়া
জয়রাধা শ্ৰী রাধা বলে বুক ভেসে যায় নয়ন জলে
আর চিত্তের অনল কে দিল জ্বালাইয়া
ও রাধায় কয় কথা হাসিয়া
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার সুন্দর মূর্তি কে নিল হরিয়া।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
