
**চুরি হয়ে গেছে রাজকোষে (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর**
চুরি হয়ে গেছে রাজকোষে,
চোর চাই যে করেই হোক।
হোক-না সে যেই-কোনো লোক, চোর চাই।
নহিলে মোদের যাবে মান!
নির্দোষী বিদেশীর রাখো প্রাণ,
দুই দিন মাগিনু সময়।
রাখিব তোমার অনুনয়;
দুই দিন কারাগারে রবে,
তার পর যা হয় তা হবে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
