ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে

বাংলা গান

1 min read September 17, 2026

ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে

সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।

মাইজী বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে

কার ঘরের তোতা-ময়না জোড় ভাঙ্গিয়া আনছরে?

আনছি আনছি মাইজী গো তোমার খেজমতের লাগি গো।

ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে

সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।

চাচীয়ে বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে

কার ঘরের কইতরের জোড় ভাঙ্গিয়া আনছরে?

আনছি আনছি চাচীগো তোমার উন্ধালর সুন্দর গো।

ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে

সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।

বাবাজী বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে

কার ঘরের ময়না পাখির জোড় ভাঙ্গিয়া আনছরে?

আনছি আনছি বাবাজী তোমার খেজমতের লাগি গো।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *