জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পেগ্যান

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা

ডেকে যায় আজি তারা, চল রে সুমুখে চল।

পিছু পানে চেয়ে মিছে পড়ে আছি সব নীচে,

চাসনে রে তোরা পিছে অগ্র-পথিক দল॥

চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ,

বর্তমানের পানে মোদের চলবে অরুণ-রথ,

অতীত আজি পতিত রে ভাই, রচব ভবিষ্যৎ

স্বর্গ মোরা আনব, না হয় যাব রসাতল॥

রইব না পিছে পড়ে

অতীতের কঙ্কাল ধরে

বইবে নব জীবন-স্রোত

যৌবন-চঞ্চল।

বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে

বসিব সম আসনে গৌরব-উজ্জ্বল॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *