জয় বাণী বিদ্যাদায়িনী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খাম্বাজ – একতালা

জয় বাণী বিদ্যাদায়িনী।

জয় বিশ্বলোক-বিহারিণী॥

সৃজন-আদিম-তমো অপসারি

সহস্রদল কিরণ বিথারি

আসিলে মা তুমি গগন বিদারি

আলোক-মরাল-বাহিনী॥

ভারতে ভারতী মূক তুমি আজি,

বীণাতে উঠিছে ক্রন্দন বাজি,

ছিন্ন চরণ-শতদলরাজি

কহিছে পীড়ন-কাহিনি॥

ঊর মা আবার কমলাসীনা,

করে ধরো পুন সে রুদ্রবীণা,

নব সুর তানে বাণী পরাধীনা

জাগাও অমৃত-ভাষিণী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *