জাগে না সে জোশ লয়ে আর মুসলমান

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – কারফা

জাগে না সে জোশ লয়ে আর মুসলমান

করিল জয় যে তেজ লয়ে দুনিয়া জাহান॥

যাহার তকবীর ধ্বনি তকদির

বদলাল দুনিয়ার,

না-ফরমানির জামানায়

আনিল ফরমান খোদার,

পড়িয়া বিরান আজি

সে বুলবুলিস্তান॥

নাহি সাচ্চাই সিদ্দিকের,

উমরের নাহি সে ত্যাগ আর,

নাহি সে বেলালের ইমান,

নাহি আলির জুলফিকার,

নাহি আর সে জেহাদ লাগি

বীর শহিদান॥

নাহি আর বাজুতে কুওত

নাহি খালেদ-মুসা-তারেক,

নাহি বাদশাহি তখ‍্‍ত তাউস,

ফকির আজ দুনিয়ার মালিক,

ইসলাম কেতাবে শুধু,

মুসলিম গোরস্থান॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *