জানি না বুঝি না

আবু হেনা মোস্তফা কামাল

Lyricist: আবু হেনা মোস্তফা কামাল, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

জানি না বুঝি না
শুধু হারাতে দুটি আঁখিতারাতে
কেন যে ভালো লাগে।
ফুলের নয়নে কার স্বপ্ন
আবেশে মধুর করে লগ্ন
আকাশে তাই কি এ মধু মায়া জাগে ॥

এই মন সাগরের সীমা জানতে
বারে বারে দিগন্তে পাখা মেলে যে
এই গান যারে চায় কাছে টানতে
তুমি তার বিনিময়ে পাশে এলে যে ॥

সাগরের ভাষা আজ শুনব
হয়তো বা ঢেউ কিছু গুনব
নীরবে হারাব তোমারই অনুরাগে ॥

জানাজানি (১৩ আগস্ট ১৯৬৫)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবু হেনা মোস্তফা কামাল ফেরদৌসী রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *