জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

জীবনের কিছু হল না হায়–
হল না গো হল না হায় হায়।
গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে।
শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
পারি না গো পারি না আর।
কী লয়ে এখন ধরিব জীবন,দিবস-রজনী চলিয়া যায়–
দিবস-রজনী চলিয়া যায়–
কত কী করিব বলি উঠে বাসনা,
কী করিব জানি না গো।
সহচর ছিল যারা,ত্যেজিয়া গেল তারা;ধনুর্বাণ ত্যেজেছি,
কোনো আর নাহি কাজ–
কী করি কী করি বলি, হাহা করি ভ্রমি গো–
কী করিব জানি না যে!

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *