জেন্তে-মরা প্রেম-সাধন কি পারলি তোরা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

জেন্তে-মরা প্রেম-সাধন কি পারলি তোরা।
যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা।।

শোষায় শোষে না ছাড়ে বাণ
ঘোর তুফানে বায় তরী উজান
ও তার কাম-নদীতে চর পড়েছে
প্রেম-নদীতে জল পোরা।।

হাঁটতে মানা, আছে চরণ
মুখ আছে তার, খাইতে বারণ
ফকির লালন কয়, এ যে কঠিন মরণ
তা কি পারবি তোরা।।

————-

বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৮১

গানটিতে সঞ্চারী স্তবক নেই; সম্ভবত তা সংগৃহীত হয়নি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *