ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান ঘন-বজ্রে বিষাণ বাজে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মার্চ সংগীত

ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান ঘন-বজ্রে বিষাণ বাজে।

জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে॥

দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!

আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান

ফুটায়ে মরুতে ফুল-ফসল।

জড়ের মতন বেঁচে কী ফল?

কে রবি পড়ে লাজে॥

বহে স্রোত জীবন-নদীর

চল চঞ্চল অধীর,

তাহে ভাসিবি কে আয়,

দূর সাগর ডেকে যায়।

হবি মৃত্যু-পাথার পার

সেথা অনন্ত প্রাণ বিরাজে॥

পাঁওদল রণে চল, চল রণে চল

মরুতে ফুটাতে পারে ওই পদতল

প্রাণ–শতদল।

বিঘ্ন-বিপদে করি সহায়

না-জানা-পথের যাত্রী আয়,

স্থান দিতে হবে আজি সবায়

বিশ্ব-সভা-মাঝে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *