ঝড়ের পাখি হয়ে উড়ে

আহমদ জামান চৌধুরী

Lyricist: আহমদ জামান চৌধুরী, Composer: রবীন ঘোষ, 1 min read September 17, 2026

ঝড়ের পাখি হয়ে উড়ে
যেতে হবে কত দূরে
জানি না কোনো সীমানা
হারিয়েছি ঠিকানা ॥

এত বড় এই পৃথিবী
খুঁজে তারে পাব কি না
[যে গেছে সে চলে যাক যাক না
তারে তুমি মিছিমিছি খুঁজো না]
মন যে বাঁধন মানে না
ভুলিতে তারে তাই পারি না
[লা লা লা লা লা] ॥

তোমাদের এই ভুবনে
ভেঙে গেছে মনবীণা
[যে গেছে সে চলে যাক যাক না
তারে তুমি মিছিমিছি খুঁজো না]
দাও বলে মোর ঠিকানা
আমি তো এইখানে অচেনা
[লা লা লা লা লা] ॥

পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আহমদ জামান চৌধুরী সাবিনা ইয়াসমীন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *