ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়

উৎপলা সেন

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: সতীনাথ মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়
গুন্ গুন্ ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, শুধু আমি তোমার’।।

সোনাঝরা দিনে দেখিনি তো আগে
আকাশের নীলে রামধনু জাগে
মনময়ূরী ছড়ালো কোন্ মাধুরী
সাথীরে কাছে পেয়ে তার ।।

ঝিরিঝিরি ঝরনা যেমন দূরে ওই পাহাড়ে
সাগরের স্বপ্ন নিয়ে বয়ে যায় আহা রে ।

জীবনে তেমনই সবই যেন পেয়ে
মিলন তরণী সেথা চলে বেয়ে
অন্তরে যে আশা তার উঠল বেজে
ছিল গান, কন্ঠে পাবে তার ।।

***

গান – ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali উৎপলা সেন পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *