ঢাকো রে মুখ চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে ।
বিহগেরা থামো থামো । আঁধারে কাঁদো গো তুমি ধরা ।।
গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে—
ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে ।।
বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেও না । প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে
আনন্দরাগিণী আজি কেন বাজিছে এত হরষে—
ছিঁড়ে ফেল্‌ বীণা আজি বিষাদের দিনে ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *