
তব পারে যাব কেমনে, হরি!
দুস্তর জলধি, নাহি তরী।
আছি বসে একা ভবতীরে,
ঘোর তিমির ঘন গগন আছে ঘিরে,
বলো বলো কেমনে নিধি তরি।।
আছি আঁধার-পানে শ্রবণ পাতি,
যদি আসে হেথা তরঙ্গ আঘাতি
তবতরী;
সে আশে ধৈরজ ধরি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
