তুই যতই জ্বালা দিসরে কালা

চিশতি বাউল

1 min read September 17, 2026

ও তুই যতই জ্বালা দিসরে কালা

ততই বাড়ে প্রেম স্বাধ

তোর লাইগা বেহায়া মনটা

করে যে উৎপাত,

শোন বলি গো প্রাণনাথ

তোর লাইগা বেহায়া মনটা করে যে উৎপাত

তুই যতই ব্যাথা দিয়েছিস নিঠুর

ব্যাথার পরিবর্তে আমার লেগেছে মধুর

যেমন প্রভুর দাড় ছাড়েনা কুকুর

যতই করুক বেত্রাঘাত

তোর লাইগা বেহায়া মনটা করেযে উৎপাত

শোন বলিরে প্রাণনাথ

তোরলাইগা বেহায়া মনটা করেযে উৎপাত

বেহায়া মন আমার… বেহায়া মন…

————-

শামসুল হক চিশতি (চিশতি বাউল)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান চিশতি বাউল শামসুল হক চিশতি শামসেল হক চিশতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *