তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ

ফরিদা ইয়াসমীন,

Lyricist: সৈয়দ শামসুল হক, Composer: সমর দাস, 1 min read September 17, 2026

তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ
এই আকাশের মতো আমার বেদনা ধরেছ
আমায় আপন করেছ ॥

আমার মনের চঞ্চল ঢেউ যত
ভাঙে আর গড়ে দিবানিশি অবিরত
তুমি দুকূল মেলে গো নীরবে আমার
অনেক আঘাত সয়েছ ॥

তখন বাতাসে বকুল গন্ধ ছিল
অকারণে মন আলো হয়ে উঠেছিল
আমার নয়নে ঘুমহারা এই রাতে
তোমার আকাশে জ্বলে তারা চাঁদ জাগে
তুমি স্বপ্নের মতো শিয়রে দাঁড়ায়ে
দুহাত বাড়ায়ে দিয়েছ ॥

রাজা এলো শহরে (২৮ আগস্ট ১৯৬৪)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি ফরিদা ইয়াসমীন, সৈয়দ শামসুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *