
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও।
তখন নিয়ো গো নিয়ো যত তুমি চাও ।
পথের অতিথি এসেছি পিপাসী,
কে তুমি বসিয়া পর্ণ কলসী?
মিটাও মিটাও মোর পিপাসা মিটাও।
শূণ্য আধারে এসেছি দুয়ারে,
দিবে কি ভরিয়া রতন সম্ভারে?
ঘুচাও ঘুচাও মোর দৈন্য ঘুচাও ।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
