তুমি বিনে মনের বেদন কারে কই

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

তুমি বিনে মনের বেদন কারে কই?
ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই ॥

যখন যা হয় প্রয়োজন তোমার কাছে বলি তখন
আমার কে আর আছে আপন, জানি না আর তুমি বৈ ॥

জন্মের আগে নিজগুণে মায়ের বুকে দুগ্ধদানে
পুষিয়াছ জানি মনে, আমি কি আর অন্যের হই ॥

তুমি মারো তুমি বাঁচাও যা-ই করি তুমি করাও
তবে কেন ধমক দেখাও পাকা ধানে দিবা মই ॥

কিসের সুখ্যাতি-অখ্যাতি স্বৰ্গনরক সঙ্গের সাথি
করিম কয় নাই উন্নতি সুখের আশায় দুঃখ সই ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *