
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
কাঁন্দাইওনা বেশী আর
আল্লায় করবে তোমার বিচার।
আমি হইলাম তোমার রে বন্ধু
তুমি হইলা কার।
তোমার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার।
আমার আল্লায় করবে তোমার বিচার।
আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা পার
হায়রে তুমি হইলা পার।
সেই আগুনে জ্বইলারে বন্ধু
খুজি তোমায় বারে বার
হায়রে সেই আগুনে জ্বইলারে বন্ধু
খুজি তোমায় বারে বার।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
