তুমি হঠাৎ হাওয়ায় ভেসে-আসা ধন

1 min read May 29, 2020

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে-আসা ধন
তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন।।

গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্‌ লগনে,
হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ।।

নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা
উড়িয়ে ধুলো আসছে কতই জন।

কখন পথের বাহির থেকে হঠাৎ-বাঁশি যায় যে ডেক
পথহারাকে করে সচেতন।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *