তোমরা দেখ গো আসিয়া

বাংলা গান

1 min read September 17, 2026

তোমরা দেখ গো আসিয়া

নয়া নৌশা আইলা আজি সাজিয়া গুজিয়া।

কার খানি সাজাইয়া নৌশা গেন্ডাফুল দিয়া

কারের ভিতর বইলা নৌশা মুখে রুমাল দিয়া।

সঙ্গে আইলা বরযাত্রী আনন্দে নাচিয়া

একশ খানি লাইটেস গাড়ি ভর্তি করিয়া।

গেইট দেখিয়া নৌশা গোষ্ঠী যায় যে কাঁপিয়া

শালী-শালা গেইট ধরে সকলে মিলিয়া।

কার হইতে নয়া নৌশা যায় নামিয়া

শালা-শালী নিতে আইল বরণ করিয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *