তোমাকেই ভেবে প্রহর ফুরায়

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: অজয় দাস 1 min read September 17, 2026

তোমাকেই ভেবে প্রহর ফুরায়
দিন আসে দিন যায়,
স্মৃতির কবিতা লিখি যে চোখেরই জলে ।
সোনার হরিণ ধরে হেসেছি যে ভুল করে,
তুমি তো বোঝালে বিরহ যে কার বলে ।।

নিয়তি আমায় করে আজ উপহাস
এ নয় জোত্স্নায় যেন রাহুর গ্রাস ।
কত মমতায় গাঁথা সেই মালাখানি
ঝরে ঝরে যায় শুধু পলে পলে ।।

আজ যে বুঝেছি আঘাত পাবার পর
প্রদীপের প্রেমে ধরা দেয় নাকো ঝড় ।
যে কটি নিমেষ দিয়েছিলে তুমি মোরে
মনে তারা ভিড় করে দলে দলে ।।

***

গান – তোমাকেই ভেবে প্রহর ফুরায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার মৃণাল চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *