তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা

রুমা গুহঠাকুরতা

1 min read September 17, 2026

তোমার আমার ঠিকানা

পদ্মা মেঘনা যমুনা

গঙ্গার স্রোত ধরে

পেয়েছি চলার নিশানা ||

কন্ঠের সুর কোনও মানে না ভাষা

হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা

সাত মহাসাগরের উজানে ভেসে

আমরা যেখানে থামি —-সেই সীমানা ||

যেখানে কান্না আর রক্ত মেঘে

আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার

সেখানে নিশানা আছে এগিয়ে যাবার |

যখন আখের স্বাদ নোনতা লাগে

লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে

এক বুক ভালবাসা উজাড় করা

যেখানে ফসল ফলে প্রাণের সোনা ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – সুধীন দাশগুপ্ত

ক্যালকাটা ইয়ুথ কয়্যার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক রুমা গুহঠাকুরতা শিবদাস বন্দ্যোপাধ্যায় সুধীন দাশগুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *