তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

অর্ণব চৌধুরী

1 min read September 17, 2026

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো..

কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা..

মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা ।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে।

———————-

অর্ণব চৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত অর্ণব চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *