তোমার মনের ভেতর যাই

নোবেল ম্যান

1 min read May 11, 2020

তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে
শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত –
রক্তপাত থামে না কেন!
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে,
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন।
তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার
চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম
অপার হয়ে।
তুমি দেখছো তাকে,
ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে –
প্রতিদিন।
তোমার মাথার ভেতর যাই,
শুকনো পাতায় আগুন…

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নোবেল ম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *