
তোর কাছে আসব মাগো, শিশুর মত,
সব আবরণ ফেলব দুরে আমার হৃদয় জুড়ে আছে যত।
দৈন্য যে মা মনের মাঝে, ঘুচবে না তা মিথ্যা সাজে,
সব আভরণ করব খালি, দেখবি মা তুই মনের কালি,
শূন্য যে মোর প্রেমের থালি, তাই চরণে করব নত।
মারবি মাগো যতই মোরে, ডাকব আমি ততই তোরে,
ধরব যখন জড়িয়ে হাত, দেখব কেমন করবি আঘাত;
তখন মা তুই পাবি ব্যথা, ব্যথা দিতে অবিরত।
মনের হরষ মনের আশে; বলব সরল শিশুর ভাষে,
সুখের খেলনা হাতে পেয়ে, তোর কাছে মা যাব ধেয়ে;
তোর স্নেহাশীষ মাথায় লয়ে, ভবের খেলা খেলব যত।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
