তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই

বাংলা গান

Composer: উৎপল 1 min read September 17, 2026

তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই |

মাধ্যমিকের বাধ্য মেয়ে, তোকে ছোঁব সাধ্য কই ?

তোর জন্য গলির পথ, বিকেল ছুটির ইস্কুল |

তোর জন্য চ্যাপ্টা ফুল, আর আমার জন্য ভুল |

তোর চোখের রঙ, যেন রামধনু গল্প বানায় |

ফিরে তাকাস বরং, যদি রোদ পড়ে চোখের ডানায় |

ভেবে কত কি যে যাই, জানি এ বোকামি আমাকে মানায় |

তোকে নিয়ে ভিজে যাই, একা পথ হাঁটি মেঘলা ছাতায় |

তোর জন্য পাখির ঠোঁট, মিষ্টি রঙ্গিন জল |

তোর জন্য ইচ্ছেরা, দেখ উড়ছে অনর্গল |

তোর জন্য ঘুড়ির গান, অবাক এক ফানুস |

পকেট ভর্তি ক্যাবলামি, খুব মস্ত বীরপুরুষ |

তোর জামার বোতাম, কেন রোদ মাখে অচেনা পাড়ায় ?

তোর মিঠে ডাকনাম, হাসি হাসিগুলো কষ্ট বাড়ায় |

সাদা যেটুকু কাগজ, মন তাই নিয়ে নৌকো বানায় |

তোকে খুঁজে চলি রোজ, গোবেচারা গলি বন্ধু পাতায় |

———————–

চলচ্চিত্র – Open টি বায়োস্কোপ (২০১৫)

গায়ক – প্রসেন এবং মৌ

গীতিকার – প্রসেন

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *