থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – কারফা

থাক সুন্দর ভুল আমার

ছলনা-মধুর তব মন।

ভুল করে তুমি ‘ভালোবাসি’বলে

দিয়ো গো ভুলের হরষন॥

মরীচিকা থাক, না থাকুক জল

ভোলাবে তৃষ্ণা সেই মায়া-ছল,

তাহারই আশায় আজও বাঁচি হায়,

মরুভুমে ধাই অনুখন॥

রাঙা রামধনু বৃষ্টির শেষে

জানি জানি প্রিয়, সত্য নহে সে,

নিমেষে উঠিয়া সে মেশে

তবু রেঙে ওঠে এ গগন॥

প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায়

জাগিয়া যেমন পাখি গান গায়

তেমনই পরান গেয়ে যাক গান

হোক সে অকাল জাগরণ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *