দয়াল মুর্শিদ জেনে তোমায়

নাঈম মিয়া

1 min read September 17, 2026

দয়াল মুর্শিদ জেনে তোমায়
নামছি ভবসাগরে
ত্বরীও আপন জেনে
মানবতরী যদি মনে ধরে।।

ও মুর্শিদ-তুমি হলে
সয়ালের দয়াল
ভবসাগরের মানবতরীর
তুমি মহাপাল।
সত্য সাধন তুমি আমার
দেখব তোমায় নয়ন ভরে।।

ও মুর্শিদ-তুমি আমার
সকলি আশা
তুমি আমার জীবনের
সততার বাসা।
খেলবো দুজন প্রেম পাশা
হাতে হাত ধরে।।

তোমার নামের মালা গেঁথে
পড়িলাম এই গলে
তুমি ছাড়া কে আছে আর
আমার নিদান কালে।
আপন মনে দয়া হলে
উদ্ধার কইরো আমারে।।

তুমি হলে সকল আশা
জীবন ও মরণ
তোমার নামে জীবন যৌবন
করেছি অর্পন।
তোমার চরণে আত্মসমর্পন
পাগল নাঈম নতশীরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *