দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে

বাংলা গান

1 min read September 17, 2026

দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে

দামান বেটার মুখখান আবের মত ঝলকে।

দামান্দের মা ডাইক্যা জিগাইন, ও পরানের পুৎ রে

কাইল যে গেলায় শ্বশুরবাড়ি রইলায় কার ঘরে?

রইছি রইছি দয়াল মাইজী কমলার বাসরে।

দামান্দের চাচী ডাইক্যা জিগাইন, ও পরানের বাচা রে

কাইল যে গেলায় শ্বশুরবাড়ি রইলায় কার ঘরে?

রইছি রইছি দয়াল মাইজী কমলার বাসরে।

দামান্দের মা ডাইক্যা জিগাইন, ও পরানের ভাই রে

কাইল যে গেলায় শ্বশুরবাড়ি রইলায় কার ঘরে?

রইছি রইছি দয়াল মাইজী কমলার বাসরে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *