দায়েমি নামাজ পড়িলে দয়ালের সন্ধান মিলে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

দায়েমি নামাজ পড়িলে
দয়ালের সন্ধান মিলে
চলিবে ওরে-
কায়েমি নামাজ নাহি পড়িলে।।

সত্যকে তুমি সাধন করো
ছয় রিপুকে বাধ্য করো
সকলি কাম ঘুঁছবে তোমার-
সুসময়ে মুর্শিদ ভজিলে।।

মুর্শিদ ধরলে কাটবে নিদান
নিদান কালে করবে হাদান
ঘুছবে আঁধার মনের তুফান-
মুর্শিদের নাম ধরিলে।।

মুর্শিদ হয় ঈমানের বাঁতি
জীবন ও মরণের সাথি
নতশীর করো তার প্রতি-
যাবে না জীবন বিফলে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
ব্রজের নন্দন খুঁজিয়া
সত্যের সাধনা করিয়া-
যায় যদি যাক জীবন চলে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *