দিন থাকতে মুরশিদ রতন চিনলে না

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

দিন থাকতে মুরশিদ রতন চিনলে না।
এমন সাধের জনম বয়ে গেল
আর হবে না।।
মরশিদ আমার দয়াল নিধি
মরশিদ আমার বিষয় আদি
পারে যেতে ভব-নদী
ভরসা চরণখানা।।
কোরানে সাফ শুনতে পাই
ওলি আউয়ালে মরশিদ সাঁই
ভেবে বুঝে দেখ মন তাই
মরশিদ সে কেমন জনা।।
মরশিদ চিনলে পরে
চেনা যায় মন অচিনারে
লালন কয়, সে মূল ধরে
নজর হবে ততখানা।।

———————————

লালন-গীতিকা, পৃ. ১৭৪

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *