
দু’চোখে ঘুম আসে না
তোমাকে দেখার পড়ে
কেন জানি মনে হয়
ভালবেসে এ হৃদয়
জোছনা ছড়ালো বুঝি আমার ঘরে
দু’চোখে……
জানালার গ্রীল ধরে
চেয়ে থাকি আঁধারে
কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে
তোমাকে কাছে পেয়ে দেখবো এ মন ভরে
মিলবো দু’জনে অভিসারে
দু’চোখে………
নীলিমার নীল শুধু
মিশে আছে সাগরে
তোমার প্রেমের ছায়া এ মনের গভীরে
আমার সুখের নীড়ে স্বপ্ন তোমায় ঘিরে
রাখবো জীবনে আমার করে
দু’চোখে ……
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
