দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো

গাজী মাজহারুল আনোয়ার

Movie: বিনিময় Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো
কথা নেই কথা হয়েছে
হৃদয় বীণায় তার সুর বেজেছে ।।

দে দোল হিল্লোল খেয়ালের সাগরে
জেগেছে কল্লোল স্বপ্ন বাসরে
কখন কেমন করে অনুরাগে
আঁখিরো তারাতে রঙ লেগেছে ।।

ঝিরিঝির মঞ্জির পিয়ালের বনেতে
দুলেছে শিহরণ মুগ্ধ তনুতে
সহসা এমন করে আমার তরে
কতো যে আনন্দ বয়ে এনেছে ।।

*

গান – দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *