
দেখে এলাম তারে সখি দেখে এলাম তারে
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – পঙ্কজকুমার মল্লিক
ছবি – রাইকমল, ১৯৫৫
দেখে এলাম তারে সখি দেখে এলাম তারে
দেখে এলাম তারে।
একই অঙ্গে এত রূপ
নয়নে না ধরে।।
আখর-
(পরান ভরে দেখে এলাম
রূপের অধিক অপরূপী।।
রূপে যে তার আগুন আছে
হৃদয়খানি ঢেলে দিলাম।)
সোনার বরণখানি
চন্দনেতে মাখা।
আমা হইতে জাতিকূল
নাহি গেল রাখা।।
আখর-
(জাতিকুল আর রইলো না গো
ঐ গোরা রূপে পাগল হলাম
রূপের টানে ভেসে গেলাম
কুলের বাঁধন রইলো না গো)
বেঁধেছি বিনোদ চূঁড়া
নবকুঞ্জা দিয়া।
হেরিতে মধুর লাগে
মধুময় হিয়া।।
আখর-
(মধুর হলো
মধুর হতে মধুর হলো
বঁধুর লাগি বিদুর হিয়া
আমার আমি বঁধুর হলো)
দেখে এলাম তারে সখি দেখে এলাম তারে।
একই অঙ্গে এতরূপ নয়নে না ধরে।
পরাণ ভরে দেখে এলাম
রূপের অতীত অপরূপে।
রূপে যে তার আগুন আছে
হৃদয়খানি জ্বেলে দিলাম।
সোনার বরণখানি চন্দনেতে মাখা
আমা হৈতে জাতিকুল নাহি গেল রাখা।
জাতিকুল আর রইল না গো
রূপের গাঙে ভেসে গেলাম
কূলের বাঁধন সইল না গো।
বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া
হেরিতে মধুর লাগে মধুময় হিয়া
মধুর হতে মধুর হল,
বঁধুর লাগি বিধুর হিয়া
আমার আমি বঁধুর হল।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
