দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে
বুড়া মানুষ খায় না বাঘে জোয়ান পাইলে ধরে ॥
বাঘের রাগ দেখিলে শিকারী ধরে
আওয়াজ করবার আগে বন্দুকের গুলি ছুটাইয়া পড়ে ॥
যখন বাঘ বাহির হয়, সুন্দরবন বন্দরে ॥
পুরুষের গন্ধ পাইলে আইলুম আইলুম ডাকছাড়ে
দরবেশ পির পয়গাম্বরে সেই বাঘিনীর হুংকারে
হইতে স্বর্গীয় দ্রুত মাটিতে গারাইয়া পারে ॥
জমিনে মুখ রাখিয়া চোখ ঘুড়ায় তার পানে
বক্ষস্থলে বিষ রাখিয়া মন্ত্রকে সে আহার করে ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *