দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব

তপন সিংহ

Movie: আরোহি Lyricist: তপন সিংহ 1 min read September 17, 2026

দোলনচাঁপার শাখে

দোলনা বেঁধে দুলিব,

মোরা দুলিব দুজনে মিলে ;

দুটি মরাল সম দোঁহে

সাঁতার দেব

নীল শালুকের ঝিলে |

জোছনায় বনতরুতলে

রচিব শয়ন ফুলদলে—-

রাতের পাখির মত

ঘুমাব দোঁহে—-

মধুর স্বপন বিলাসে |

পরদেশি কোথা যাও

থামো গো হেথা

পলাশবনের পাশে |

——————–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তপন সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *