দোলে দোদুল দোলে ঝুলনা

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: দেয়া নেওয়া Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: শ্যামল মিত্র 1 min read September 17, 2026

দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা
দোলে দোদুল নাই তুলনা।।

রাধার অধরে জাগে হাসি
(ওগো) কহিছে ডেকে শ্যামের বাঁশি
এ লগন রাই ভুলো না।।

দোলে শিখি পাখা, দোলে শুকসারি
ময়ূরী দোলে প্রেম অভিসারী
এ রাতের নাই তুলনা
এ লগন রাই ভুলো না।।

মাধব কহিছে ওগো রাধা
(ওগো) তুমি আমি একই সুরে বাঁধা
এ বাঁধন কভু খুলো না।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *