দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভূপালি মিশ্র কাহারবা

দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।

সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা॥

সেই নাম বসন-ভূষণ আমারই,

সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,

সেই নাম লয়ে বেড়াই কেঁদে

সেই নামে আবার জুড়াই জ্বালা॥

সেই নামেরই নামাবলি গ্রহ-তারা রবি-শশী,

দোলে গগন-কোলে।

মধুর সেই নাম প্রাণে সদা বাজে,

মন লাগে না সংসার-কাজে,

সে নামে সদা মন মাতোয়ালা॥

আদর-সোহাগ মান-অভিমান আপন মনে

তার সাথে,

কাঁদায়ে কাঁদি, পায়ে ধরে সাধি,

কভু করি পূজা, কভু বুকে বাঁধি,

আমার স্বামী সে ভুবন-উজলা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *