ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই

চণ্ডীদাস

1 min read September 17, 2026

ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই।

জনন হৈতে একা কৈল দোসর দিল নাই।।

না দিল রসিক মূঢ়, পুরুষের সনে।

এমতি আছয়ে ত এ পাপ বিধানে।।

যার লাগি প্রাণ কাঁদে তার নাই দেখা।

এ পাপ করমে মোর এমতি লেখা জোকা।।

ঘর দুয়ারে আগুণ দিয়া যাব দূর দেশে।

আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডিদাসে।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। বিহাগড়া ।।

ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই – পাঠান্তর–”ধাতা কাতা বিধাতার বিধানে দিয়াছি ছাই”।-প, ক, ত।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *