
ধান লাড়ো সুন্দরী কইন্যা
লাম্বা মাথার কেশ
কোন নাগরের সাথে কইরা পিরিত
ছাড়ছ বাবার দেশ।
বাবায় কান্দে মায়ে কান্দে
গোয়াল ঘরে বইয়া
জানের টুকরা ঠাকুভাই কান্দে
লাঙ্গলের খুঁটি ধইরা
এমন সুন্দর ময়নারে আমরা
কেমনে দিতাম বিয়া।
টেকা পযসা হইত যদি
ময়না রাখতাম সিন্দুকে ভইরা
ময়না বিনে আমি ঠাকুভাই
যাইমু গো মইরা।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
