ধীরে ধীরে চল ঘোড়া সাথী মোদের আনকোরা

খুরশীদ আলম

Movie: শাপমুক্তি Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

ধীরে ধীরে চল ঘোড়া
সাথী মোদের আনকোরা
রূপনগরের পরী
হয়েছে আজ শোয়ারি ।।

হেলিয়া দুলিয়া চলে
নিয়ে যা যেথা সে যায়
কোমল অঙ্গে যেন
কোনো ব্যথা সে না পায়
তারে যতোই দেখি ফেরে না যে আঁখি
বুঝিনা কি যে করি ।
ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় মুখ চোরা
সে যে বোবা নারী
হয়েছে আজ শোয়ারি ।।

রঙ্গিলা মৌসুম এলো
হলো যে রঙিন সফর
সুন্দরী সঙ্গিনী পেলাম
পেলাম না মনের খবর
কবে লাজুক লতা বলবে যে মনের কথা
আমি তো ভেবে মরি ।
তারে ডেকে বল ঘোড়া
ভালো নয় রাগ করা
জীবনে প্রথম নারী
পেয়েছি আজ শোয়ারি ।।

*

গান – ধীরে ধীরে চল ঘোড়া সাথী মোদের আনকোরা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খুরশীদ আলম গাজী মাজহারুল আনোয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *