ধোয়া

ইমরান মাহমুদুল

1 min read May 11, 2020

কি করে বলি
কতটা ভালবাসি আমি তোমাকে
এদিন গুলি
কি করে থাকি বলো একা এভাবে
এ মুহূর্ত কাটে না
নিঃস্ব তুমিহীনা
পেতে চায় তোমারই ছোঁয়া
ধোয়া … এই শহরে
যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে ।
পথে হল দেখা
সে পথেই কেন একা
আমি দুহাতে ধরি শুন্যতা
তুমি শুধু পারো
যদি ছুঁয়ে দাও আবারও
তাতে পাবে যে সব পূর্ণতা
মন ক্লান্ত এ সময়
অশান্ত অজানায়
পেতে চায় তোমারই ছোয়া ।
রাতই যদি হবে
তবে আলো কে ছড়াবে
আমি দুচোখে নিয়ে অন্ধকার
তুমি শুধু পারো
যদি ছুঁয়ে দাও আবারও
তাতে আলোকিত হবো আবার
মন ভ্রান্ত বেদনায়
অচেনা ঠিকানায়
পেতে চায় তোমারই ছোঁয়া ।
ধোয়া … এই শহরে
যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ইমরান মাহমুদুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *