নদীর যেমন ঝরনা আছে

আরতি মুখোপাধ্যায়

Movie: ছুটির ফাঁদে Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

নদীর যেমন ঝরনা আছে ঝরনারও নদী আছে,
আমার আছো তুমি, শুধু তুমি !
বাঁশির যেমন কৃষ্ণ আছে কৃষ্ণেরও বাঁশি আছে,
আমার আছ তুমি, শুধু তুমি ।।

যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন–
তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন?
সুখের যেমন দুঃখ আছে দুঃখের মাঝেও সুখ আছে–
আমার আছো তুমি, শুধু তুমি ।।

তোমার মধুর অভিসারে চিরজনম চলব আমি,
সুরে সুরে গানে গানে তোমার কথাই বলব আমি |
পথের যেমন পথিক আছে পথিকেরও পথ আছে–
আমার আছো তুমি, শুধু তুমি ।।

***
গান – নদীর যেমন ঝরনা আছে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আরতি মুখোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *